1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ

reporter মোহাম্মদ মোশাররফ হোসেন
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ

বর্ষা মৌসুম শুরু হলেও ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার অধিকাংশ অভ্যন্তরীণ খাল এখনো পরিষ্কার করা হয়নি। টানা কয়েক দিনের বৃষ্টিতে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দ্রুত খালগুলো পরিষ্কার ও পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে চলতি বর্ষায় ডিএনডি এলাকার লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, ডেমরা অংশের মাতুয়াইল কোনাপাড়া, মুরগির ফার্ম, বাদশা মিয়া রোড, শান্তিবাগ স্টাফ কোয়ার্টার, হাজীনগর, বড়ভাঙ্গা, বোর্ড মিল, কোদাল ধোয়া, মাতুয়াইল নিউ টাউন, সাইনবোর্ড, সানারপাড়, পূর্ব হাজীনগর, গলাকাটাপুল সংলগ্ন নিমাইকাশারী, টেংরা এবং আশপাশের বিস্তীর্ণ আবাসিক এলাকার অভ্যন্তরীণ খালগুলো দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে রয়েছে। এছাড়া পলিথিন, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা জমে থাকায় খাল দিয়ে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে খাল দখল ও সংকুচিত হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা আরও বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই খাল উপচে আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

ডিএনডি এলাকার অধিকাংশ অংশ নিচু হওয়ায় সাম্প্রতিক কয়েক দিনের টানা বর্ষণে অনেক এলাকায় হাঁটুপানি জমেছে। বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় সড়ক, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর দাবি, প্রতি বছর বর্ষা মৌসুম শুরুর আগেই খাল পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের কথা থাকলেও এবার তা দৃশ্যমান নয়। তারা দ্রুত খাল খনন, কচুরিপানা ও বর্জ্য অপসারণ, অবৈধ দখল উচ্ছেদ এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মাহবুব মনি বলেন, “বর্ষা মৌসুম ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে চলতি বর্ষায় ডিএনডি এলাকার লাখো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”

এ বিষয়ে ডিএনডির দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুভ আহম্মেদ বলেন, “বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে ডিএনডি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। প্রতি বছর বর্ষা শুরুর আগেই খাল পরিষ্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়। তবে এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মধ্যে ডিএনডির অভ্যন্তরীণ খালগুলোর ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন নিয়ে একটি সমঝোতা প্রক্রিয়া চলমান রয়েছে। সমঝোতা সম্পন্ন হলে দুই সিটি করপোরেশন যৌথভাবে খাল পরিষ্কার, পানি নিষ্কাশন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

এদিকে বর্ষার শুরুতেই ডিএনডি এলাকায় জলাবদ্ধতার পুনরাবৃত্তিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত খাল পরিষ্কার ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা না হলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com