1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“বেড়িবাঁধের দুটি ভাঙ্গন অংশ মেরামত”পেকুয়ায় পানিবন্ধি ৭ হাজার পরিবার পেল শুকনো খাবার গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং

‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা 

reporter ‎নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ

নওগাঁর নিয়ামতপুরে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সার্বিক প্রস্তুতি, সমন্বয় এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
‎রোববার (১২ জুলাই) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুরশিদা খাতুন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক।

‎সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ। ‎
‎সভায় বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত, কালবৈশাখী ঝড়সহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রস্তুতি, আশ্রয়কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, ত্রাণ বিতরণ, জরুরি সেবা সচল রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের প্রস্তুতি ও করণীয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুরশিদা খাতুন বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত সমন্বিত পদক্ষেপ গ্রহণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com