দিনাজপুরের বিরলে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে মোছাঃ মরিয়ম আক্তার নামে এক মেধাবী শিক্ষার্থী। সে বিরল প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং জাতীয় দৈনিক ‘বাংলার দূত’ পত্রিকার বিরল উপজেলা প্রতিনিধি মোঃ মুসলিম হক এর কন্যা। তার এই অভূতপূর্ব সাফল্যে পরিবারসহ এলাকায় আনন্দের বন্যা বইছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মোছাঃ মরিয়ম আক্তার উপজেলার ০৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বর্তমানে সে কালিয়াগঞ্জ শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে। বড় হয়ে সে একজন বিসিএস (BCS) ক্যাডার হয়ে দেশের সেবা করতে চায়।
মরিয়মের এই মেধা অর্জনে এবং কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিরল প্রেস ক্লাব, স্থানীয় সুধীসমাজ এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। অভিনন্দনদাতারা আশা প্রকাশ করেন, মরিয়ম ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে মা-বাবা ও উপজেলার মুখ উজ্জ্বল করবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা