1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ কাশিমপুরে ভূমি জরিপে প্লটপ্রতি ৫-৬ লাখ টাকা দাবির অভিযোগ বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদক ফোরকান”কে মানসিক রোগী আক্ষ্যা দিয়ে বানারীপাড়া আ.লীগের সম্পর্ক ছিন্ন করার আহবান

বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা

reporter ​মোঃ লুৎফর রহমান,বিরল (দিনাজপুর) 
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

দিনাজপুরের বিরলে গবাদি পশুর ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন (প্রতিষেধক) সংকট দেখা দিয়েছে। সরকারি কিংবা বেসরকারি—কোনো মাধ্যমেই মিলছে না এ রোগের প্রতিষেধক। ফলে গবাদি পশু নিয়ে মারাত্মক দুশ্চিন্তা ও চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় খামারি ও সাধারণ পশু পালনকারীরা।
​উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরে সরকারিভাবে ক্ষুরা রোগের ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। শুধু সরকারি না, বেসরকারি ওষুধ কোম্পানিগুলোর কাছেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ এমন সংকট তৈরি হওয়ায় মাঠপর্যায়ে গবাদি পশু ক্ষুরা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
​ক্ষুরা রোগের ভ্যাকসিন না পাওয়ায় খামারিরা আশঙ্কা করছেন, দ্রুততম সময়ের মধ্যে এই প্রতিষেধক সরবরাহ করা না গেলে পুরো উপজেলায় এ রোগ মহামারি আকার ধারণ করতে পারে। এতে করে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বেন ডেইরি খামারি ও সাধারণ কৃষকেরা।
​এ বিষয়ে বিরল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান, সরকারিভাবে ভ্যাকসিনের কোনো সরবরাহ না থাকায় তারা বর্তমানে খামারিদের চাহিদা মেটাতে পারছেন না। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখে ইতোমধ্যে উর্ধ্বোতন কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে। সরবরাহ পেলেই দ্রুততম সময়ে খামারিদের মাঝে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com