1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা

reporter মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে চলমান ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩রা আগষ্ট সোমবার বিকেলে ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডলের গণসংযোগ কার্যালয়ে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মাছুদুর রহমান হিরু মন্ডল। সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন, সহ-সভাপতি জহুরুল ইসলাম নেদো, সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, আমরা জুলাই যোদ্ধা বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও উপজেলা সাইবার দলের সভাপতি জুলফিকার আলম রুনু প্রমুখ। উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি উপজেলা মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলু মিয়া, সারিয়াকান্দি সদর ইউনিয়ন সাইবার দলের প্রচার সম্পাদক মনিরুজ্জামান জাহিদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com