1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাতকের গোবিন্দগঞ্জ নতুন বাজারে সরকারি রাস্তা দখলের অভিযোগ, ইউএনও বরাবর ব্যবসায়ীদের আবেদন পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ

মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ

দিন কিংবা রাত সব সময় অতিরিক্ত ভাড়া নেয়ার প্রবনতা কোনভাবেই যেন থামছে না মুলাদী বাবুগঞ্জ মীরগঞ্জ ফেরিঘাটে। রাত যতই গভীর হয় দানবীয় রূপ দেখা যায় মীরগঞ্জ ফেরিঘাটে চাঁদাবাজির ভয়াবহতা। উকিল,মোক্তার,হোক না সে ব্যারিস্টার তাদের কাছ থেকে কেউ রেহাই পায় না চাঁদাবাজির ছোবল থেকে। ঘাটে জন প্রতি ১৫ টাকা আবার ট্রলারে পারাপারে ২০ থেকে ৩০ টাকা গুনতে হয় যাত্রীদের। কোনটি সাধারণ ট্রলার আর কোনটি প্রাইভেট ট্রলার কিছু বোঝার মত থাকে না। টলার মালিক যা বলবে সে কথাই তামিল করতে হয় কথার প্রতি উত্তর দিতে গেলেই অমানবিক অপমান নির্যাতন এমন কি মারও খেতে হয়। গতকাল ৩ আগস্ট রাত সাড়ে নয়টায় সে এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে ভুক্তভোগী পারাপার যাত্রীদের অভিজ্ঞতা থেকে। জাহিদ নামে ট্রলার হেলপার তার দুর্ধর্ষ আচরণ দেখে অভিজ্ঞতা সঞ্চার হওয়ার গল্প। ২০ থেকে ২৫ জন যাত্রী টলারে উঠে বসলো ট্রলার ছাড়ছে না এরপরে দুটি মাহেন্দ্র ওঠে তারপর ট্রলার ছাড়ছে না। বলতেছে সম্পূর্ণ ট্রলার ভরবে তারপরে ছাড়ব তা না হলে প্রতিজনে ৩০ টাকা করে দিতে হবে।কিছু যাত্রীদের সাথে কথা কাটাকাটিও হয়। শেষ পর্যায়ে রাত দশটায় ট্রলার স্টার্ট দিতে সম্মত হয়। এই মীরগঞ্জ ঘাটে তাদের দানবীয় রূপ রক্তচক্ষুকে সবাই ভয় পায়। ভুক্তভোগীরা প্রতিনিয়ত এই পথ দিয়েই যাতায়াত করতে হয়।এদের শক্তির জোর কোথায় কে জানে কাদের ইশারায় এভাবে মানুষের সাথে অন্যায় করে যাচ্ছে তার কোন প্রতিকার আজও নেই। যে সময় যে সরকার ক্ষমতায় থাকে সেই আমলে সেই সরকারের অনুগত এসব লোক গুলো মানুষের সাথে এভাবেই অন্যায় অত্যাচার করে যাচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন কবে মুক্তি পাবে মুলাদী বাবুগঞ্জ ফেরিঘাট থেকে নির্যাতনের ভয়াবহ চিত্র। ইতিপূর্বে অনেক যাত্রীকে মারধর করেন নদীতে পর্যন্ত ফেলে দিয়ে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আঘাত করেছে। ওদের নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি বড় বড় কর্মকর্তা বাবুরাও। এই মীরগঞ্জ ফেরিঘাট দখলদারিত্ব নিয়ে মারামারি সন্ত্রাসী এমন কি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। এই মীরগঞ্জ পথ দিয়ে মুলাদী হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার লোকজন প্রতিনিয়ত যাতায়াত করেথাকে। মানুষের ভোগান্তি লাঘবের জন্য মীরগঞ্জ সেতু বাস্তবায়ন লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়ে আসছে একের পর এক সরকার, কিন্তু বিধি বাম ভাগ্যের লিখন কে করে খন্ডন। এখন শেষ ভরসা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। মিরগঞ্জ সেতু,সেতু বন্ধন করতে পারে মুলাদী হিজলা মেহানীগঞ্জ কাজিরহাটের সাথে। বরিশাল ঢাকা সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com