1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিরতি ভেঙে ফারুকী নিয়ে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বিরতি ভেঙে ফারুকী নিয়ে আসছে ‘মিনিস্ট্রি অব লাভ’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৩, ৩:১২ অপরাহ্ণ
খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য বানানো হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ'

বিনোদন প্রতিবেদক

খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী দীর্ঘদিন ধরে নির্মাণে অনুপস্থিত। বিরতি ভেঙে এবার তিনি ফিরছেন ‘মিনিস্ট্রি অব লাভ’ নিয়ে। যেখানে থাকবেন এক ডজন মন্ত্রী।

জানা গেছে, ফারুকীর তত্ত্বাবধানে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম রাখা হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ (ভালোবাসার মন্ত্রণালয়)। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। মূলত, সেই খবরটিই ভিন্ন মোড়কে প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট)।

ওই দিন সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে হতে যাচ্ছে এই মন্ত্রীদের শপথ আনুষ্ঠানিকতাও। শপথবাক্য পাঠ করাবেন ফারুকী নিজেই। খবরটি নিশ্চিত করেছেন চরকির সিইও রেদওয়ান রনি।

তিনি বলেন, এখনই আমরা এই মন্ত্রণালয় নিয়ে মুখ খুলছি না। আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান। তারপর সব জানানো হবে। এটুকু বলছি, মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় ১২টি সিনেমার নতুন মন্ত্রণালয় গঠিত হয়েছে। ১২ জন মন্ত্রী মহোদয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত।

জানা গেছে, শপথ আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com