1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
৩০ বছরেও সংস্কার হয়নি বৃন্দাবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অতি দ্রুত ১৫১ শয্যায় উন্নীত করার আশ্বাস রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক খাদ্যবান্ধবের ৩৪ বস্তা চাল আটকের পর গায়েব: চেয়ারম্যানের বিরুদ্ধে ধামাচাপার অভিযোগ বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত আদর্শ নগর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মনির হাওলাদার ঢাকা গ্রেপ্তার মেহেন্দিগঞ ,৫কেজি গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার(৪) লক্ষ্মীপুরে আলোচনার শীর্ষে ত্যাগী যুবদল নেতা ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য অটোরিক্সা আটক মুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দিলেন

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

reporter নজরুল ইসলাম সিকদার বাঁশখালী উপজেলা
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় পুকুরিয়া চৌমুহনী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে

পুকুরিয়া ইউনিয়ন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুলাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন হেফাজত নেতা মাওলানা আজিজুল হক, জুলাই যোদ্ধা ফোরকানুল হক, প্রবাসী যুবদল নেতা দেলোয়ার হোসেন ফয়সাল, যুবদল নেতা মো. বেলাল উদ্দিন জালাল, হেফাজত নেতা মাওলানা আবিদ স্বেচ্ছাসেবক দল নেতা এয়ার মোহাম্মদ বিন আনোয়ার, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মারুফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com