1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বহুল প্রতীক্ষিত কাচপুর-ভোলা ফেরী সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ-জনসচেতনতায় নলডাঙ্গায় ওসি মনোয়ার জাহানের হ্যান্ডবিল বিতরণ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে শাহজাদপুরে র‍্যালি ও আলোচনা সভা রংপুর রেজিস্ট্রি অফিসে বালাম বই থেকে জমির দাগ নম্বর পরিবর্তনের অভিযোগ, তদন্তের দাবি নরসিংপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার গ্রাহকদের কোটি টাকা লুটপাট ও আত্মসাতের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী বহুল প্রতীক্ষিত কাচপুর-ভোলা ফেরী সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন  ফটিকছড়ি র লম্বাবিলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ৪২ বিজিবি কর্তৃক বিরল ও হরিপুর মাদক বাইসাইক্যাল উদ্ধার সৈয়দপুর রেলওয়ে কারখানায় রুহুল আমিনের পদোন্নতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরমাণু শক্তি কমিশন অফিসে অগ্নিকাণ্ড: গুরুত্বপূর্ণ ফাইল ও নথি ক্ষতিগ্রস্ত

বহুল প্রতীক্ষিত কাচপুর-ভোলা ফেরী সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন 

reporter সাব্বির আলম বাবু
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ

বহুল প্রতীক্ষিত কাচপুর-ভোলা ফেরী সার্ভিস এর আনুষ্ঠানিক উদ্বোধন আজ। দ্বীপ জেলা ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করতে নারায়ণগঞ্জের কাঁচপুর ও ভোলার ইলিশার মধ্যে চালু হওয়া ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে।
মঙ্গলবার বিকাল ৬টায় নারায়ণগঞ্জের কাঁচপুর ফেরিঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালিত এ ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ভোলার ইলিশা ও নারায়ণগঞ্জের কাঁচপুরের মধ্যে গত ২৭ আগস্ট থেকে পরীক্ষামূলকভাবে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এ রুটে সংস্থাটির ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি চলাচল করছে। প্রতিদিন উভয় প্রান্ত থেকে একটি করে ফেরি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এক ট্রিপে কাঁচপুর-ইলিশা রুটে সময় লাগে প্রায় আট ঘণ্টা। নতুন এই ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার সঙ্গে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে বলে আশা করছে সরকার। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, পণ্য পরিবহনকারী ও ট্রাকচালকদের জন্য এ রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। দ্বীপ ও দ্বীপাঞ্চলের মানুষের যোগাযোগ সহজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণেও এ ফেরি সার্ভিস ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
বিআইডব্লিউটিসি বর্তমানে সাতটি অভ্যন্তরীণ রুটে ফেরি সার্ভিস পরিচালনা করছে। এর বাইরে ২০২৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপের গুপ্তছড়া এবং ২০২৬ সালে হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা রুটে উপকূলীয় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।
মন্ত্রণালয় বলছে, কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি যোগাযোগ চালুর ফলে ভোলার মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে। একইসঙ্গে পণ্য ও যাত্রী পরিবহন বাড়ায় বিআইডব্লিউটিসির রাজস্ব আয়ও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com