1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বর্গাজমির বিরোধে কৃষক হত্যা : গাজীপুরের শ্রীপুর থেকে চাচাতো ভাই গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মা, আমাকে মাফ কইরা দিও’ চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা মা, আমাকে মাফ কইরা দিও’ চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা নাগমুদ-নাগরাজারামপুর ওয়ার্ডবাসীর সেবা করতে চান ফারুক হোসেন পাটোয়ারী  গোপালপুর ব্রাদার্স ফুটবল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরন দাঁড়িয়ালে পারিবারিক কলহের জেরে স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখমের অভিযোগ বর্গাজমির বিরোধে কৃষক হত্যা : গাজীপুরের শ্রীপুর থেকে চাচাতো ভাই গ্রেপ্তার প্রতিহত নয়, এবার প্রতিরোধ করা হবে : সাংবাদিক নেতৃবৃন্দ বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসীর পরিবারের ৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ১৪ মাসের বেতন বকেয়া, দিশেহারা আশুলিয়ার কোরিয়া মৈত্রী হাসপাতালের ২০ কর্মী মুলাদীতে জেসমিন এফডব্লিউভির বদলি ঠেকাতে এলাকাবাসীর মানববন্ধন

বর্গাজমির বিরোধে কৃষক হত্যা : গাজীপুরের শ্রীপুর থেকে চাচাতো ভাই গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিনিধি , নেত্রকোনা
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

নেত্রকোনার বারহাট্টায় বর্গাচাষের জমি নিয়ে বিরোধের জেরে কৃষক রফিকুল ইসলাম (৪০) হত্যার ঘটনায় আত্মগোপনে থাকা অন্যতম আসামি মো. আবুল মিয়াকে (২৯) গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১৪-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তার আবুল মিয়া নিহত রফিকুল ইসলামের আপন চাচাতো ভাই এবং হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি।

এসআরবি-১৪ (সিপিসি-২, সদর কোম্পানি) সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আবুল মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে এসআরবি-১ (সিপিএসসি, পোড়াবাড়ি)-এর সহযোগিতায় গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে বারহাট্টা উপজেলার ছয়গাঁও গ্রামে বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তর্কাতর্কির মধ্যে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের ওপর হামলা চালায়।

হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়ে রফিকুল ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে ২৯ আগস্ট বারহাট্টা থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

এসআরবি-১৪ জানিয়েছে, গ্রেপ্তার আবুল মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি-১৪।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com