1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নাগমুদ-নাগরাজারামপুর ওয়ার্ডবাসীর সেবা করতে চান ফারুক হোসেন পাটোয়ারী  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বৃদ্ধা নানিকেও মারধরের অভিযোগ হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জে মাদ*কসহ এক আসামিকে গ্রে*প্তার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে চুরি, নগদ টাকাসহ মালামাল লুট চাকুরীবিধি অমান্য করে একই কর্মস্থলে ২০ বছর, স্বাস্থ্য সেবা হুমকির মুখে নেত্রকোনায় জমি দখলের পাঁয়তারার প্রতিবাদে মানববন্ধন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

নাগমুদ-নাগরাজারামপুর ওয়ার্ডবাসীর সেবা করতে চান ফারুক হোসেন পাটোয়ারী 

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ , রামগঞ্জ (লক্ষ্মীপুর) 
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নাগমুদ-নাগরাজারামপুরের মানুষের সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. ফারুক হোসেন পাটোয়ারী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তার সমর্থকরা তাকে সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে দেখতে চান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ফারুক হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করে আসছেন। তার সমর্থকদের দাবি, দল-মতের ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। এ কারণে ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও সামাজিক পরিসরে তাকে নিয়ে আলোচনা রয়েছে।
তার সমর্থক মোহাম্মদ ইলিয়াস হোসেন, মনির হোসেন, কবির হোসেন ও মো. হানিফসহ কয়েকজন বলেন, ‘বিপদে-আপদে সময়-অসময়ে যাকে পাশে পাওয়া যায়, তিনি ফারুক ভাই। জনপ্রতিনিধি না হয়েও তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার মানবিক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে তার প্রতি আস্থা তৈরি হয়েছে।’
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, ফারুক হোসেন পাটোয়ারী বিএনপির একজন দীর্ঘদিনের কর্মী। তাদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে রাজনৈতিক মামলাসহ বিভিন্ন মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছে এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘ সময় তাকে আত্মগোপনে থাকতে হয়েছে। তবে এসব মামলার অভিযোগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়গুলো সংশ্লিষ্ট নথি ও কর্তৃপক্ষের বক্তব্যের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ফারুক হোসেন পাটোয়ারী বলেন, ‘আমি বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছি। ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আমার পুরো পরিবার বিএনপির আদর্শের রাজনীতিতে বিশ্বাসী। রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘ ১৭ বছর মিথ্যা মামলায় জর্জরিত হয়ে থাকতে হয়েছে। তবে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। সহমর্মিতা ও মানবিকতার মাধ্যমে ওয়ার্ডবাসীর পাশে থাকতে চাই।’
তিনি বলেন, ‘নির্বাচিত হলে ওয়ার্ডের মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, চাঁদাবাজি, জোর-জুলুম, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করব। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই।’
ফারুক হোসেন আরও বলেন, ‘হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবা সহজ করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করব।’
তিনি আরও জানান, নির্বাচিত হলে জন্মনিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, নাগরিক সনদ ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় সেবা আইনানুগভাবে হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিজিএফ, ভিজিডি ও ন্যায্যমূল্যের খাদ্য কর্মসূচির সুবিধা প্রকৃত ওয়ার্ডবাসীর কাছে পৌঁছে দিতে কাজ করবেন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, সড়কে সিসি ঢালাই ও ইটের সলিং, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার বিষয়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার কথা জানান।
ফারুক হোসেন পাটোয়ারী বলেন, ‘হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসা পরিহার করে সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই। বড়দের প্রতি ছোটদের শ্রদ্ধা এবং ছোটদের প্রতি বড়দের স্নেহ-মমতা বজায় রেখে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ তৈরি করতে হবে। ওয়ার্ডবাসীর ভালোবাসা ও সহযোগিতা পেলে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com