1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বৃদ্ধা নানিকেও মারধরের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ কেন্দুয়ায় তরল জাতীয় পদার্থ নিক্ষেপ মামলায় পাঁচজনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ রেললাইনে বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে বিরলে শ্রবণপ্রতিবন্ধীর মৃত্যু তাজপুরে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী অলিউর রহমান সাতক্ষীরা শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন কাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা, স্ত্রী ও বৃদ্ধা নানিকেও মারধরের অভিযোগ

reporter আল আমিন খোকন, রাজবাড়ী
calendar প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খোশবাড়ী এলাকায় দৈনিক আজকের বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আব্দুর রহিমের বাড়িতে হামলা, তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর এবং খুন ও পা কেটে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মো. বাবর আলী শেখ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

সাংবাদিক আব্দুর রহিমের অভিযোগ, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে বাবর আলী শেখ তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তাঁকে ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিক আব্দুর রহিম আরও অভিযোগ করেন, হামলার সময় মো. বাবর আলী শেখ তাঁকে খুন করার এবং পা কেটে ফেলার হুমকি দেন।

তিনি জানান, এর আগে গত ৩ মে রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খোশবাড়ী এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাবর আলী শেখকে ২০ লিটার তাড়ীসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সাংবাদিক আব্দুর রহিমের দাবি, ওই মামলায় কারাভোগের পর বাবর আলী শেখ তাঁর বাড়িতে এসে হামলা চালান। এ সময় তিনি বলেন, “আমি বাবর আলীকে ২০ লিটার তাড়ীসহ ধরিয়ে দিয়েছি।”

এদিকে হামলার সময় সাংবাদিকের ৮০ বছর বয়সী নানি জাবেদা বেগমকে ধাক্কা দেওয়া হলে তাঁর পা কেটে যায় বলেও অভিযোগ করেন আব্দুর রহিম।

সাংবাদিক আব্দুর রহিম জানান, তিনি বর্তমানে অসুস্থ রয়েছেন। হামলার ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হামলাকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com