1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রতিবেদন প্রকাশের পরও থামেনি শিমুলিয়া ভূমি অফিসের অনিয়ম, ভেতরে চেয়ার পেতে বসেছে দালাল সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের যানজট ছুটাতে প্রতিদিন রাস্তায় ছুটে চলেন মাশরাফি নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা ছুরিকাঘাতে স্বামীর আত্ম হত্যার চেষ্টা জনদুর্ভোগ কমাতে নিয়মিত বাস চলাচল ও যাত্রীছাউনি সংস্কারের আহ্বান গ্রাম আদালতে ৪টি মামলা নিষ্পত্তি সাদা পোশাকে হাতকড়া পরিয়ে তুলে নেওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম আইন অধিকার এইড এর দুই কর্মকর্তার পদোন্নতি নেত্রকোনার গর্ব জিন্নাত, ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায়?

বগুড়া কলেজে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

বগুড়া কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও ভিপি খায়রুল বাশার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর রোস্তম আলী, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস এবং শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা।
বগুড়া কলেজের সভাপতি আদিল শাহরিয়ার গর্কির সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম মঈন উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের শিক্ষাজীবনে মনোযোগী হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের* সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com