বিনোদন ডেস্ক
দেশজুড়ে চলমান আলোচনা-সমালোচনার ভিড়ে ফেসবুকে থেকে নিজেকে সরিয়ে নিলেন সুনেরাহ। সুনেরাহ’র ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টটি এখন আর পাওয়া যাচ্ছে না। বর্তমানে তা নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভ) দেখাচ্ছে। তবে ইনস্টাগ্রাম সক্রিয় আছেন এই অভিনেত্রী। তবে ‘গোপন’ ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ‘ন ডরাই’ খ্যাত এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দিয়েছেন দীর্ঘ স্ট্যাটাস।
অভিনেতা শরিফুল রাজের ফেসবুক থেকে সম্প্রতি কিছু ‘গোপন’ ছবি ও ভিডিও ফাঁস হয়। এই ঘটনা নিয়ে এখনও দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। এই ঘটনার পরপরই প্রকাশ্যে আসে রাজ-পরী দম্পতির সংসারে অশান্তির খবর। তবে ‘গোপন’ ভিডিও ফাঁসের ঘটনায় সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কারণ ভিডিওগুলোতে তার কথোপকথন ছিল সংবাদমাধ্যমে প্রকাশের অযোগ্য।
সামাজিক মাধ্যমে সুনেরাহ লেখেন, ‘ভিডিওতে যে ধরনের শব্দ আমি ব্যবহার করেছি, সেটার কারণে আমি সবার কাছে সরি বলতে চাই। আসলে ওই সময়টা আমি খুব চঞ্চল ছিলাম। আমার যারা ফ্রেন্ড তারা বিষয়টি খুব ভালো করেই জানেন। তখন বন্ধুদের সঙ্গে আমি ওইভাবেই মজা করতাম। আর ভিডিওটা আমি নিজেও করিনি। এখানে আসলে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না।
তিনি আরও বলেন, ‘আমি আবারও ক্ষমা চাইছি, এই ঘটনার জন্য। সবাইকে অনুরোধ করব, বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা না করার। তখনকার সুনেরাহ আর এখনকার সুনেরাহর মধ্যে আকাশ-পাতাল তফাত।
তবে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সুনেরাহ বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া ভিডিও ফাঁসের ঘটনায় আমাকে দোষারোপ করাটা ঠিক হয়নি। আমার জায়গা থেকে যতটুকু ক্লিয়ার করার দরকার ছিল, তা আমি করেছি। কারও প্রতি আমার কোনো ক্ষোভ নেই। তবে যে পরিস্থিতি এখন চলছে, সেটা আসলে আমি ডিজার্ভ করি না। এটা নিয়ে কোনো কথাও আর বলতে চাই না।
ভিডিও নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেবেন না জানিয়ে সুনেরাহ বলেন, ‘কোনো আইনি পদক্ষেপ নেব না। আমি আমার অবস্থান ক্লিয়ার করে দিয়েছি। এটাই যথেষ্ট।