1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফুলপুরে ওপেন হাউস ডে পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরল হাসপাতালে ৪টি সিজারিয়ান সম্পন্ন || নবজাতক-মা দুজনেই সুস্থ দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা চাঞ্চল্যকর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রেডিও তৈরি প্রিপেইড মিটারে অতিরিক্ত ও লুকানো চার্জ কর্তন, ব্যালেন্স দ্রুত ফুরিয়ে যাওয়া, রিচার্জে জটিলতা ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের শিক্ষকদের মাঝে শিক্ষা সহায়িকা ও শিক্ষা সহায়ক বই বিতরণ। হালুয়াঘাটে হত্যাচেষ্টা মামলায় ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ লামায় পুলিশের অভিযানে অস্ত্রসহ একজন গ্রেফতার অবৈধ ভাবে জমি দখল এবং যাতায়াতের রাস্তা বন্ধ এবং বাঁধা প্রদানে প্রান নাশের হুমকি

ফুলপুরে ওপেন হাউস ডে পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫, ১২:১২ অপরাহ্ণ

ফয়জুর রহমান (ময়মনসিংহ) ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর থানা কতৃক ওপেন হাউস ডে পালিত হয়েছে। ৬ এপ্রিল রবিবার বিকাল ৩ ঘটিকায় ফুলপুর থানা কনফারেন্স রুমে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম। আরো উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপর পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ গোলাম কিবরিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারী জাকির হোসেন মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান, এমদাদ হোসেন খান, সিরজুল ইসলাম সহ কৃষক দল, যুবদল, ছাত্র দল,সেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ মেম্বারবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহ করেন। এ সময় পুলিশ সুপার ফুলপুর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ
যানজট, মাদক, চোরাকার বারি সহ সামাজিক বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেগুলো সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com