আগামীকাল ১৭ জুন রোজ বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘(ডিআরইউ’) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে কুমিল্লার চৌদ্দ গ্রামের কাতার প্রবাসী মোঃ শওকত হোসেন, পিতা মৃত: মীর আহম্মদ, মাতা: মাছুমা আহমেদ, ঠিকানা: গ্রাম: আগদিয়া, পো: গুনবতি-৩৫৮৩, চৌদ্দগ্রাম, কুমিল্লা কর্তৃক নির্যাতিত জেসমিন আক্তারকে অপহরণ এবং তার দুই সন্তানকে জিম্মি করে রাখার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সভাপতিত্বে ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো : মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করবেন পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া নির্যাতিত ( ভিকটিম ‘) জেসমিন। ভিকটিমের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। অসহায় ভিকটিমদের সার্বিকভাবে সহযোগিতায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি ও ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের পক্ষ থেকে সবরকমের সহযোগিতা প্রদান করা হচ্ছে।
অসহায় নির্যাতিত ও নিপীড়নের শিকার জেসমিন ও তার পরিবারের প্রতি সংহতি জানিয়ে ভিকটিম পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন – জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি আহ্বায়ক, মিডিয়া ব্যক্তিত্ব জনাব হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথি হিসেবে সংহতি জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, রুর্যাল জার্নালস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও কৃষকদল কেন্দ্রীয় নেতা মোঃ রমিজ উদ্দিন রুমি, জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রজনতা আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি – নাজমুল হাসান।
উল্লেখ্য, কুমিল্লা জেলার চৌদ্দ গ্রাম উপজেলার কাতার প্রবাসী শওকত হোসেন পারিবারিকভাবে বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার লস্করপুর গ্রামের মোঃ ইব্রাহিম মাস্টার ও রাবেয়া বেগমের কন্যা জেসমিন আক্তারকে ১ মার্চ ২০১৯ সালে বিবাহ করেন এবং তাদের ঘরে দুই সন্তান জন্মগ্রহণ করেন। প্রবাসী শওকত কাতার থেকে অন্য একটি নারীর সাথে পরোকিয়ায় যুক্ত হন এবং বাংলাদেশে এসে জেসমিনকে কোন কারণ ছাড়াই তালাক দেয় এবং স্থানীয় শালিশের নামে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা থাকলেও ৬ লাখ টাকা দেওয়ার ওয়াদা করে পরবর্তীতে টাকা না দিয়ে জেসমিনকে সন্ত্রাসী গ্রুপ দিয়ে অপহরণ করে। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে। এ বিষয়ে কুমিল্লায় মামলা রুজু হয়। বিশেষ দ্র:ব্য: শওকত যখন কাতারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তখন জেসমিন তার বাবার বাড়ীর জমি বিক্রি করে তাকে ১২ লাখ টাকা প্রদান করেছিল। বর্তমানে সে কাতারে অবস্থান করছে। সেখান থেকেই তার সন্ত্রাসী বাহিনী জেসমিনের উপর নানা রকম নির্যাতন করছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-১৫, তাং-০৮/০৬/২০২৬।