1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নত করার ঘোষণা প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে ৩ লক্ষ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক কাশিয়ানীতে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল কালিয়াকৈরে বিষাক্ত পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ আশুলিয়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সামগ্রী বিতরণ রামগড়ে মাদক, জুয়া ও সীমান্ত অপরাধ দমনে ৪৩ বিজিবির মতবিনিময় সভা সরকারি অনুদান ও অর্থ আত্মসাতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ কাজিরহাটে ৩০ বছর ধরে বেহাল রাস্তা, চরম দুর্ভোগে হাজারো মানুষ ডিমলার বাবুরহাট বাজারে জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নত করার ঘোষণা প্রধানমন্ত্রী

reporter মোঃ আরফাতুল ইসলাম সানি ,কক্সবাজার
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বিদ্যমান ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কক্সবাজার অঞ্চলের ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর প্রেক্ষাপটে এই মহাসড়ককে আরও প্রশস্ত ও আধুনিক করা সময়ের দাবি।

গত শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “দীর্ঘ ২৫ বছরে কক্সবাজারের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অচিরেই মাতারবাড়ী বন্দর চালু হবে। ভবিষ্যতের অর্থনৈতিক কর্মকাণ্ডের চাপ বিবেচনায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে অন্তত ৬ লেনে উন্নীত করা প্রয়োজন। আমরা শিগগিরই এ প্রকল্পের কাজ শুরু করব।”

তিনি লবণ চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “লবণ উৎপাদনকারীরা দীর্ঘদিন ধরে তাদের পণ্যের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। খুব শিগগিরই লবণের একটি যৌক্তিক মূল্য নির্ধারণ করা হবে, যাতে চাষিরা ন্যায্য দাম পান।”

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি না হওয়াকে তিনি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তিনি দাবি করেন, জনগণের স্বার্থ বিবেচনায় ওষুধ ও চিকিৎসাসেবার ওপর বিভিন্ন কর কমানো হয়েছে।

তিনি জানান, কিডনি ডায়ালাইসিসের ওষুধের ওপর থেকে সম্পূর্ণ কর প্রত্যাহার করা হয়েছে। এর ফলে ডায়ালাইসিস রোগীরা প্রতি সেশনে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়া হার্টের বাইপাস সার্জারি ও স্টেন্টিংয়ের খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং চোখের লেন্সের ওপর থেকে কর প্রত্যাহারের ফলে বয়স্ক নাগরিকরা উপকৃত হবেন।

বাজেট নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবে তারেক রহমান বলেন, “এই বাজেটে জনগণের প্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসেবার ওপর কর কমানো হয়েছে। তবে সিগারেট ও মদের ওপর কর বৃদ্ধি করা হয়েছে। যারা এ বাজেটের বিরোধিতা করছেন, তারা আসলে কোন স্বার্থে প্রতিবাদ করছেন, তা জনগণই বিচার করবে।”

তিনি আরও বলেন, জনকল্যাণমূলক উদ্যোগের বিরোধিতা করে কোনো রাজনৈতিক দল জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করতে পারে না। সরকারের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমিয়ে তাদের স্বস্তি নিশ্চিত করা।

জনসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com