নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সাল সান সোসাইটির উদ্যোগে গত কাল ৭৯ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “আমাদের সামাজিক দায়বদ্ধতা ও করোনাকালে মানবিক কাজ” শীর্ষক আলোচনা সভা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আলোচনা সভা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট খান চমন-ই-এলাহি। সভাপতির ভাষণে খান চমন-ই-এলাহি বলেন, পৃথিবীতে দরদী হয়ে ওঠার শ্রেষ্ঠ মাধ্যম হলো মানবিক কাজ।মানবিক কাজ ছাড়া ভালো কোনে কিছু করা সম্ভব নয়। ব্যক্তি পর্যায় থেকে সাংগঠনিক পর্যায়, আবার সাংগঠনিক পর্যায় থেকে রাষ্টীয় পর্যায় এবং এ পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায় ভালো করার সুযোগ রয়েছে। প্রয়োজন ভালো মনের, কল্যাণ ভাবনায় নিয়োজিত বিবেকের, বিবেচনা বোধের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রেষ্ঠ সূর্যসৈনিক রুহুল আমিন হাওলাদার, দিদারুল ইসলাম খান, লায়ন জার-ই-এলাহি খান, নাজিম সিকদার, আ: হান্নান হাওলাদার, এবাদুল হক খান, রুমন সিকদার, এফএম শাহ আলম, সাইফুর রহমান মিলন, ইউপি মেম্বার বাবুল সিকদার, মুরাদ হোসেন খান, ইশতিয়াক আহমেদ সামিট, আল ফারাহ তিতম, সিকদার নাজিম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান হাওলাদার।
সভায় করোনাকালে সচেতনতামূলক কাজের জন্য ক্রেস্ট ও সম্মননা প্রদান করা হয়।