1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুট ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে মাটিচাপা তিন দশকের বসতভিটা বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের ৮ বক্স ভ্যান, ৩০ ডাস্টবিন কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা লালমনিরহাটে আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

reporter আব্দুল্লাহ আল মামুন পিয়াস 
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,০০০ (এক হাজার) পিস Tapentadol Tablets 100 mg উদ্ধারসহ মোঃ রাজিব বিশ্বাস (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-১৬৭, তারিখ-১৪/০৯/২০২৬ খ্রিঃ-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ১৪/০৯/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২০.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর হযরত আলী জামে মসজিদের পূর্ব পাশে মসজিদ মালিকানাধীন ৩ তলা পাকা ভবনের সামনে একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাত আনুমানিক ২০.৫০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রাজিব বিশ্বাসকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার বসতঘরে তল্লাশি চালিয়ে তার নিজ হাতে খাটের ড্রয়ার থেকে একটি লাল রঙের শপিং ব্যাগে রাখা Tapentadol Tablets 100 mg, ETADOL 100, মোট ১০০টি পাতা, প্রতিটি পাতায় ১০টি করে সর্বমোট ১,০০০ (এক হাজার) পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটসহ প্রতিটি পাতার ওজন ৪.২০ গ্রাম হিসেবে সর্বমোট ওজন ৪২০ গ্রাম।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:নাম: মোঃ রাজিব বিশ্বাস (৪০),পিতা: মৃত মানিক বিশ্বাস
মাতা: মোছাঃ মিনু,স্থায়ী ঠিকানা: সাং- রামচন্দ্রপুর হাবুলের মাঠ, ইউপি- দোগাছি, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
বর্তমান ঠিকানা: সাং- দক্ষিণ রাঘবপুর, হযরত আলী জামে মসজিদের পিছনে, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত Tapentadol Tablets পাবনার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাদকসেবীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে বলে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ রাজিব বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com