1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পঞ্চগড়ে এই প্রথম পুরাতন মোটর সাইকেলের হাট উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বরিশালকে আধুনিক মহানগর গড়তে কৌশলগত পরিকল্পনার উদ্যোগ কালীগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প, উপকৃত পাঁচ শতাধিক মানুষ কবরস্থানের মাটি ভরাট ও মেরামতের কাজ শুরু করেছে অটোভ্যান হারানো অসহায় তরিকুলের হাতে নতুন অটোভ্যান তুলে দিলেন মানবিক মানুষ পুংগলী আমিনা মোস্তফা বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের পরিচিতি সভা ও বরণ অনুষ্ঠিত ‎জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘাত: বড় ভাইকে হাতুড়িতে পিটিয়ে জখম করলেন ছোট ভাই,আটক সামিউল স্বৈরাচারী কায়দায় দেশে আসার চেষ্টা করলে ও মানুষকে উস্কানি দিলে তাদেরকে প্রতিহত করবে সাধারণ মানুষ. সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মহেশ্বরীপুর ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সালমান হায়দার সেলিম বরিশালে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

পঞ্চগড়ে এই প্রথম পুরাতন মোটর সাইকেলের হাট উদ্বোধন

reporter মোঃআমিরুল ইসলাম,পঞ্চগড়
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ৫:০১ অপরাহ্ণ

পঞ্চগড়ে পুরাতন মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের উদ্বোধন করা হয়েছে।শনিবার (৮ আগষ্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার
সিএন্ডবি মোড় মীরগর রোডে টিটিসি সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে পুরাতন মোটর সাইকেলের হাটের উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে ফিতা ও পায়রা উড়িয়ে পুরাতন মোটর সাইকেলের হাটের উদ্বোধন করেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের পরিচালক মো: নুরুজ্জামান বাবু।

ধাক্কামরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আজাহারুল ইসলাম টয়লের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আরঙ্গজেব, পুরাতন মোটর সাইকেলের হাট এর আহবায়ক কমিটির প্রধান তারেকুজ্জামান তুমুলসহ আয়োজক কমিটির সদস্যরা।

এ সময় স্থানীয় ব্যবসায়ী, মোটর সাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পুরাতন মোটর সাইকেল কেনা-বেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান তৈরির লক্ষ্যেই এ হাট চালু করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে লেনদেন করতে পারবেন। তারা জানান, প্রতি শনিবার পঞ্চগড় সদরের সিএন্ডবি মোড় মীরগর রোডে টিটিসি সংলগ্ন মাঠে এ হাট বসবে।
ফলে পঞ্চগড় জেলার আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন মোটর সাইকেল কেনা -বেচার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com