1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

নবাবগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০২৪ পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ জুন, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ

নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক ” প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জে ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, উপজেলার ৯ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা সপ্তাহ উপলক্ষে সেবা সহজীকরণের প্রয়াসে সেবা স্টল খোলা হয়েছে। সেবা গ্রহীতারা সেখানে বসে ভূমি বিষয়ক যাবতীয় সেবা গ্রহণ করছেন। তিনি আরও বলেন অনলাইনে ভূমি মালিকেরা রেজিষ্ট্রেশন করলে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব তথ্য পেয়ে যাবেন এবং ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। এটি যাতে সহজলভ্য হয় তার জন্যেই এ অনলাইন সেবা দেয়া হচ্ছে। আমরা যদি সচেতন হই তাহলে আমরা বিভিন্ন ধরণের হয়রানি থেকে নিজেদের রক্ষা করতে পারবো। সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডিজিটাল ভূমি সেবা একটি বিশেষ মাইলফলক হয়ে থাকবে।

র‌্যালী শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান, উপজেলা ভুমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও উপজলার ৯ টি ইউনিয়নের সকল ভুমি সহকারী উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com