1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নদীতে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শৈলমারী দখলমুক্ত না হলে ডুববে ডুমুরিয়া মোহনপুরে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সুবিধাবঞ্চিতদের মাঝে সহায়তা বিতরণ জিআই পানের ঐতিহ্য তুলে ধরতে মোহনপুরে নির্মিত হলো সীমানা পিলার টেকনাফ থেকে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও কল্যাণমুখী সমাজ গঠনে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান — মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম বৃষ্টির মধ্যেও নিরলস প্রচেষ্টায় স্বাভাবিক টেকেরহাট–গোপালগঞ্জ–ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামতে প্রশংসিত গোপালগঞ্জ সওজ ও ঠিকাদারি প্রতিষ্ঠান ডিএনসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত, তিন সদস্যকে পুরস্কৃত সৌদি রাষ্ট্রদূতের সাথে ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ ব্যাকঅ্যাপ আবাসন ১% বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক শামীমকে পটিয়া বিএনপির নেতৃবৃন্দের শুভেচ্ছা জয়পুরহাটের ক্ষেতলালে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু.

নদীতে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ জুন, ২০২৪, ১১:০১ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ সরকার রিপন, রংপুর: রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটের ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জিম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে ।

বুধবার (২৬ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাঘটপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত দুইজন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আজমাইন ৬ষ্ঠ ও জিম প্রথম শ্রেণিতে পড়তেন। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া। তাদের দুজনের বাড়ি ভুরারঘাট ঘাঘট পাড়া এলাকায়।

স্থানীয় সুত্রে জানা যায়, কয়েকজন মিলে ঘাঘট নদীতে দুপুরের সময় গোসল করতে নামে তারা। গোসলে নামার পর পানির শ্রোতে নদীর মধ্যখানে চলে যায় এবং এক সময় পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে বিকেলে সাড়ে ৩ টার দিকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com