1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় লুট ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ধসে মাটিচাপা তিন দশকের বসতভিটা বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ল্ড ভিশনের ৮ বক্স ভ্যান, ৩০ ডাস্টবিন কালকিনিতে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা লালমনিরহাটে আমেনা হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী

নগরকান্দায় স্বেচ্ছাসেবক লীগ নেতার পদত্যাগ

reporter ‎শহিদুল ইসলাম,‎নগরকান্দা (ফরিদপুর) 
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

‎ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।‎
‎মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরকান্দা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

‎লিখিত বক্তব্যে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, শারীরিক, পারিবারিক ও সামাজিক বিভিন্ন কারণে তিনি পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।‎
‎তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক থাকবে না।
‎‎সংবাদ সম্মেলনে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, কোনো ধরনের চাপ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেছেন কি না এবং ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কি না।

‎জবাবে কামরুজ্জামান খোকন মিয়া বলেন, কোনো চাপ বা কোনো দলের প্ররোচনায় তিনি পদত্যাগ করেননি। শারীরিক ও পারিবারিক কারণেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর সঙ্গে কোনো ধরনের চাপ বা অন্য কোনো বিষয় সম্পৃক্ত নয়।‎
‎তিনি আরও জানান, তার পদত্যাগের সিদ্ধান্ত ব্যক্তিগত কারণেই নেওয়া হয়েছে।

‎সংবাদ সম্মেলনে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com