1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ধামরাইয়ে কৃতি খেলোয়াড় ও শিক্ষার্থীদের সংবর্ধনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক রংপুরের চার হত্যাকাণ্ডে শিগগিরই চার্জশিট, এক মাসে চালু হবে নতুন আইসিইউ: ত্রাণমন্ত্রী চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২ ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সংবর্ধনায় জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযানে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধামরাইয়ে কৃতি খেলোয়াড় ও শিক্ষার্থীদের সংবর্ধনা

reporter  ফিরোজ কবির
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ

ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী অর্জনকারী দলের সদস্যদের বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. তমিজ উদ্দিন (ঢাকা-২০ ধামরাই এমপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন।
অনুষ্ঠানে ঢাকা জেলা চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ ফুটবল (বালক) দল, ঢাকা জেলা চ্যাম্পিয়ন কাবাডি (বালিকা) ও সাঁতারে চ্যাম্পিয়ন অর্জনকারী কৃতি অ্যাথলেটদের পাশাপাশি গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন এবং জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জনকারী বালিকা ফুটবল দলকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হাসান এবং ধামরাই পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে ছিল অদম্য ফাউন্ডেশন এর সভাপতি সায়েম আব্দুল্লাহ (মামুন) সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবি,কোষাধ্যক্ষ রাকিব মিয়া ও অন্যান্য সদস্যবৃন্দরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী কৃতি খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com