আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ এখন উত্তপ্ত। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছে ধানের শীষের সমর্থকরা। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের খাইরগাঁও গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক নির্বাচনী উঠান বৈঠক। ধানের শীষের সমর্থনে সাধারণ মানুষের উপস্থিতিতে গ্রামটি যেন এক জনসমুদ্রে পরিণত হয়।
উক্ত গণসংযোগ মাহবুবুল হক শামীমের সঞ্চালনায় মাধ্যমে শুরু করা হয়। এতে পবিত্র মহাগ্রন্থ আল- কুরআন থেকে তেলাওয়াত করেন:- মোঃ জাকারিয়া আহমেদ,এতে উঠান বৈঠকে সভাপতিত্ব করেনঃ- খাইরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বি ইউনুস আলী সাহেব,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির উপস্থিত ছিলেন:- নরসিংপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব এম আব্দুল্লাহ।
এতে শেষ নিবার্চনী উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর আলী ইমরান,বিশেষ অতিথি বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মতিন, বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কয়ছর মোঃ পারভেজ, ইউনিয়ন বিএনপি নেতা আঃরহমান,নুরুল ইসলাম নুরু,তাজির আলী, আল ইসলাহ নরসিংপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মাওলানা মুনসুর আহমদ, মাওলানা সাইদুর রহমান, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আঃহেকিম,ফরিদ খান,গোলাম মোস্তফা, যুবদল নেতা সফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি আঃজলিল, স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল আহমেদ প্রমুখ। স্বাগতিক বক্তব্য রাখেন হাফিজ মোস্তফা আহমেদ।
এ ছাড়া নেতাকর্মীরা বলেন:-এলাকার সার্বিক উন্নয়ন ও পরিবর্তনের স্বার্থে আমরা ধানের শীষ প্রতীকের সাথে ঐক্যবদ্ধ হয়েছি। এলাকাবাসী বলেন আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি। এখন শুধু সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ আমরা ভোট দিয়ে ধানের শীষ’কে জয়ের মালা পরাবো।সাধারণ মানুষের এই আজকের অভূতপূর্ব সাড়ায় ধানের শীষ প্রতীকের ও স্থানীয় ইউনিটের নেতাকর্মীদের মাঝে বাড়তি উদ্দীপনা আমরা বিজয়ের উল্লাস বিরাজ করছি।
এতে দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী ইমরান বলেন- জামায়াতের আমীর একজন অশিক্ষিত লোক। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এই বলে যে তাদের ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে! নাউজুবিল্লাহ। ধর্মকে পুঁজি করে এমন জঘন্য মিথ্যাচার আর মেনে নেওয়া যায় না। বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে ধানের শীষের কোনো বিকল্প নেই।
খাইরগাঁও গ্রামের মুরব্বিরা বলেন:- এলাকার উন্নয়নের স্বার্থে এবং নিরাপদ ভবিষ্যতের লক্ষে আমরা ধানের শীষ প্রতীকের সাথে ঐক্যবদ্ধ। আগামী ১২ তারিখ আমরা ভোট দিয়ে ধানের শীষকে জয়ের মালা পরাবোই, ইনশাআল্লাহ।
এতে আরও উপস্থিত ছিলেন:- গ্রামের প্রবীণ মুরব্বি মুক্তার আলী, আলমাছ আলী সুফি,নুর উদ্দিন, মখলিছ আলী,আঃকাদির, রিয়াজ উদ্দিন, ফকির আলী, জাকির হোসেন প্রমুখ। সোহেল আহমদ, জাকির হোসেন, হেলাল আহমদ, কামরুল ইসলাম, রিয়াদ হোসেন, ফরহাদ আহমদ, আলী হোসেন, সভার শেষ পর্যায়ে খালেদা জিয়ার ও দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে আপ্যায়ন বিতরণ করা হয়।