সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ ৪২ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ দমনে ৪২ বিজিবি বাহিনীটি প্রশংসনীয়।
বিশেষ অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট ৪২ বিজিবি র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৪ আগস্ট ২০২৬, রাত ০২ টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মিনাপুর বিওপি র টহল দল এবং র্যাব র যৌথ বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর উপজেলা সীমান্ত পিলার ৩৫৩/৩-এস হতে আনুমানিক ২.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জিবনপুর এলাকায় নিম্নেবর্ণিত ০১ জন চোরাকারবারি আসামীসহ ২১৩ বোতল ভারতীয় ফ্রেন্সিডিল করতে সক্ষম হয়।
মাদক ব্যবসায়ী ১/ মোঃ দুলবাহার (২৭), পিতা-মোঃ আব্দুর রশিদ, গ্রাম-জিবনপুর, পোস্ট-জিবনপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
জব্দকৃত আসামী মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানাযায়।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতে কঠোর নিয়মিত অভিযান অব্যাহত রাখবে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ।