1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দিনাজপুর (৪২ বিজিবি) কর্তৃক বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদকাসক্তি প্রতিরোধে বগুড়ায় ফ্রি কাউন্সিলিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বাংলাদেশী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সম্মাননা পেলেন কে এম মাহমুদ হাসান কারবালার শিক্ষা ও আদর্শ তুলে ধরতে পটিয়ার উত্তর কচুয়াইয়ে মিলাদ মাহফিল আয়োজন থাই,ভিসা বাণিজ্য ও সাইবার প্রতারণার অভিযোগে কিশোরগঞ্জের কুরবান আলী আটক কক্সবাজার সরকারি কলেজ শিক্ষক পরিষদের নতুন নেতৃত্বে মিঠুন চক্রবর্তী ,মং থোয়েন এ ও হারুনুর রশির নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার কাজে চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মালেক অন্যায় কারিদের কোন ছাড় নেই,.এম পি লাভলুু বদলগাছীতে লীজ কৃত জমি জবর দখলের চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে গঙ্গাচড়া’র পূর্ব নবনীদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী” অনুশ্রী” সংগীতে দেশ সেরা অর্জন” কুষ্টিয়া কর অফিসে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

দিনাজপুর (৪২ বিজিবি) কর্তৃক বিরল সীমান্তে দেশি মদ উদ্ধার

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বিজিবি বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ জুন ২০২৬, সন্ধ্যা ১৯০৫ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২২/৫-এস হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাঁওতালপাড়া গ্রাম নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল দেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি ।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com