1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দিনাজপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামের চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন তেজগাঁও প্রেস ক্লাব এর২৬-২৭ নির্বাচন সম্পন্ন বাজেট ২০২৬-২০২৭ এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ মাদক কারবারিদের আতঙ্ক: কাশিমপুর থানার ওসি খালিদ হোসেন (মোল্লা) কালিয়াকৈরে বন প্রহরীর বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্চিত মুলাদীর তালুকদার হাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মানের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন যখন পুলিশের নাম শুনেই ভয় পায় মানুষ উদ্দীপ্ত বাংলাদেশের আয়োজনে বাবা দিবসের আলোচনা নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম

দিনাজপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

reporter মোঃ আইয়ুব আনছারীঃ
calendar প্রকাশিত: ১১ মে, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নার ও শিশু অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে অদ্য ১১ মে ২০২৬, রাত আনুমানিক ০৩ টা ৩০ মিনিট , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৩/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দ্বীপনগর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য- (পঁচাশি হাজার পাঁচশত) টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com