1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুলাদীর তালুকদার হাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মানের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

মুলাদীর তালুকদার হাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মানের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন

reporter মুলাদী প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ

মুলাদীর তালুকদার হাটে ভূমি অধিগ্রহণ না করে সেতু নির্মানের কাজ করায় ভূমি মালিকদের মানববন্ধন। গতকাল শুক্রবার বিকেল ৫টায় সেতুর কাজ বন্ধ করে দিয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করে স্থানীয় জমির মালিকরা। মানববন্ধনে বক্তারা বলেন তিন বছর পূর্বে শুরু হওয়া নয়া ভাংগলি নদীর উপর মুলাদি তালুকদার হাট থেকে পাতারচর পর্যন্ত ৩৮৫৭৩২৩৯ টাকার ২৮০ মিটার সেতুর কাজ শুরু হয়। সেতুর কাজ শুরু হওয়ার পর থেকেই নদীর পূর্ব পাড়ের জমির রেকর্ডিং মালিকরা উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিতভাবে তাদের জমির বিষয়টি নিষ্পত্তি চেয়ে আবেদন করলেও সেতুর কাজ শেষের দিকে চলে আসলেও সরকার তাদের জমি অধিগ্রহণ না করায় তারা কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানান। জমির মালিকদের সাথে লিখিত কোন চুক্তি না হওয়া পর্যন্ত কাজ করতে দেয়া হবেনা বলেও মানব বন্ধনে বলেন ভুক্তভোগী জমির মালিকেরা। মানব বন্ধনে উপস্থিত ছিলেন, খোরশেদ মল্লিকের ছেলে শাজাহান মল্লিক, আঃ রব সিকদারের ছেলে রাকিবুল ইসলাম নিপু সিকদার, আমজেদ আলী সরদারের ছেলে আবুল হোসেন সরদার, বেলায়েত গং, হাচেন গং, আঃ জলিলের ছেলে আলমাস বেপারী, জলিল সরদারের ছেলে নুরুজ্জামান সরদার, ইয়াকুব আলী সরদার গং, দলিল উদ্দিন বেপারীর ছেলে আনিসুর রহমান বেপারী, মফিজ উদ্দিন বেপারীর ছেলে আলি মুনসুর লোকমান, ফজলে করিমের ছেলে আলাউদ্দিন বেপারী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com