1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নন্দিনী হত্যার বিচার হবে খুব দ্রুত পরিবারের পাশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ভালোবেসে বিয়ে, দাম্পত্য কলহে বিয়ের ৮ মাস পরই রহস্যজনক মৃত্যু নিবিরের মুলাদীতে রাস্তার কাজে ধীরগতি। দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ ‎সিংগাইরে প্রধান শিক্ষক অপসারণের দাবিতে গণস্বাক্ষরসহ অভিযোগ কাহালুতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে কুমিল্লায় লবণ বোঝাই কভার্ড ভ্যান  ইয়াবা উদ্ধার, আটক ৫ পলাশবাড়ীতে বিশ্বের সর্ব বৃহৎ রাম মুর্তি নির্মান কেন্দ্র করে চরম উত্তেজনা উদ্বেগ

তথ্য চাইতেই সাংবাদিক দম্পতি হেনস্তা: ইউএনও অফিসের কর্মচারীর বিরুদ্ধে এসপি অফিসে অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে পেশাগত দায়িত্বে তথ্য সংগ্রহ করতে গিয়ে চরম হেনস্তা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক দম্পতি। অভিযুক্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে তথ্য প্রদানে কালক্ষেপণ, অশালীন ভাষায় গালিগালাজ, মোবাইল ফোনে ভিডিও ধারণ এবং এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বুধবার (১৭ জুন)২০২৬ ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ আইয়ুব আনছারী। জেলা পুলিশ সুপারের কার্যালয় অভিযোগটি গ্রহণ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ আইয়ুব আনছারী (৪২) ‘দৈনিক বাংলাদেশ সমাচার’, ‘দৈনিক ঘোষণা’ ও ‘বাংলাদেশ ডাইরী’র ঠাকুরগাঁও জেলা ভ্রাম্যমাণ ও প্রতিনিধি এবং তার স্ত্রী মোছাঃ তাহেরা খাতুন ‘দৈনিক স্বদেশ বিচিত্রা’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। মোঃ আইয়ুব আনছারী বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং সাংবাদিক দম্পতি উভয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক প্রশিক্ষিত ও প্রত্যয়নপ্রাপ্ত সাংবাদিক।
লিখিত অভিযোগে আইয়ুব আনছারী উল্লেখ করেন, গত ১০ মার্চ ২০২৬ তারিখে সরকারি বিধি মোতাবেক কিছু তথ্য পাওয়ার জন্য তারা হরিপুর ইউএনও কার্যালয়ে ফরম পূরণ করে আবেদন করেন। কিন্তু কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মোঃ শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তথ্য না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন।
এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন দুপুর আনুমানিক ২টার দিকে ওই সাংবাদিক দম্পতি হরিপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তথ্যের সন্ধানে যান। সেখানে শহিদুল ইসলামের সঙ্গে কথা বলতে গেলে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদেরকে অশালীন ও অশোভনীয় ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত কর্মচারী নিজের মোবাইল ফোনে সাংবাদিকদের ভিডিও ধারণ করতে থাকেন এবং তাদেরকে ‘চোর’, ‘ভুয়া সাংবাদিক’ ও ‘চাঁদাবাজ’ বলে অপবাদ দেন। শুধু তাই নয়, তাদেরকে উপজেলা চত্বরে আসতে নিষেধ করে এলাকায় দেখলে মারপিট ও খুন-জখম করার হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী সাংবাদিক জানান, সরকারি কর্মচারীর এমন উগ্র আচরণ ও প্রাণনাশের হুমকির পর থেকে তারা স্বামী-স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি তাৎক্ষণিকভাবে হরিপুর উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) সঙ্গে দেখা ও মোবাইল ফোনে অবহিত করার পর আজ জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা।
এই বিষয়ে সাংবাদিক দম্পতি বিবাদীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com