গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ চৌঠা বিওপি, বনতারা ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক ০৩টি মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৮৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২১১ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ৩৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ২৮ প্যাকেট বিভিন্ন প্রকার খাবার সামগ্রী, ৪০ প্যাকেট বিড়ি, ০২ কেজি জিরা, ২৪ প্যাকেট আগরবাতি ও ০২ পিস জদ্দা আটক করতে সক্ষম হয় ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১,১৭,২০০/- (এক লক্ষ সতেরো হাজার দুইশত) টাকা।
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি ।