1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু অপরাধ নিয়ন্ত্রণে কুতুবপুরকে নতুন থানা ঘোষণার জোরালো দাবি

জামালপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

reporter মোঃ আজিজুর রহমান( আজিজ
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ১:২১ অপরাহ্ণ

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জামালপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুলাই /২৬ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় ফৌজদারি মোড়ে শহীদদের আত্মত্যাগ স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর (জামালপুর-৫) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায়। অগণিত ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগ ও রক্তে অর্জিত এই পরিবর্তন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হলো একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল সমাজ গঠন করা।” আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বাত্মক পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা শেষে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও ওয়াড, ইউনিয়ন, উপজেলা, জেলা রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com