1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের মহিলা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বিভাগীয় কমিশনার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু, তদন্তের নির্দেশ সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার বরিশালে ১৩৭ জুলাই শহীদের নামফলক স্থাপনের দাবি দল্টা বাজারে সরকারি জমি দখল করে ইমারত নির্মাণ, ইউএনওর নিষেধের পরও কাজ বন্ধ হয়নি ব্যবসায়ীদের ক্ষোভ। বৃষ্টির পানি আর চোখের জল—একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ কোম্পানীগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বিএনপি ও সরকারের সমালোচনায় সরব কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের দক্ষ করে গড়তে সরকার নানা উদ্যোগ নিয়েছে: প্রতিমন্ত্রী টুকু ভূঞাপুরে ভিডব্লিউবি চাল বিক্রির অভিযোগে তোলপাড়, চার সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের মহিলা খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- বিভাগীয় কমিশনার

reporter আরিফ রববানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মেয়েরা অতীতে অনেক ভাল করেছে, আগামীতেও আরো ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

মঙ্গলবার (৪ নভেম্বর) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত
বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভায় সভাপতিত্বের বক্তব্যে এমন আশাবাদ ব্যক্ত করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। এসময় তিনি বলেন, ”টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দল ভাল করলেও সংবাদমাধ্যমে কাভারেজ পায়নি। এটা কিন্তু দু:খজনক। ছেলে ক্রিকেটারদের যেমন বড় বড় ছবি ছাপানো হচ্ছে এবং অনেক কিছু করা হচ্ছে। মেয়েদের বেলায় তা করা হচ্ছে না।”

তিনি আসন্ন ১৪ তম জাতীয় মহিলা ক্রিকেট লীগ ২০২৫-২৬ এ অংশগ্রহণকারী ময়মনসিংহ মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়বৃন্দ, কোচ ও টিম ম্যানেজমেন্ট প্রতি শুভকামনা জানান এবং একই সাথে জাতীয় পর্যায়ে ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়বৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com