1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সত্যতা পায়নি দুদক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরামপুরে নবাগত ওসির সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় ১৪ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারে গ্রেপ্তার ২ ধুনটে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাসহ দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা বোয়ালখালীর ২৪ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৩৯ কেজি মাছের পোনা বিতরণ ও অবমুক্ত সোনালী চেলায় ২রাতে ড্রেজার দিয়ে ৫০ কোটি টাকার বালু লুট বোয়ালখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা বেতাগীর চার ইবতেদায়ি মাদ্রাসায় সরকারি অনুদান, বেতন-ভাতা ও বই বিতরণ, পাঠদান নেই—তদন্তে প্রশাসন কালকিনি থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ভালোবাসার কাঙাল মানুষ নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সত্যতা পায়নি দুদক

reporter রমজান আলী, বান্দরবান
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ

বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রাথমিক ভাবে সন্তোষজনক বলে জানিয়েছেন তারা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ এনফোর্সমেন্ট টিম বান্দরবান জেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে।

দুর্নীতি দমন কমিশনের বিশেষ এনফোর্সমেন্ট টিমটি বান্দরবান সদরের কুহালং ইউনিয়নের বাকীছড়া পাড়ায় যায় এবং সেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। উক্ত স্থান গুলোতে উপকারভোগীরা পানি পাচ্ছে এমনটা দেখা যায়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহকারী পরিচালক আবদুল আল নোমান বলেন, বান্দরবানে কয়েকটি প্রকল্প আমরা দেখেছি যা সন্তোষ জনক মনে হয়েছে। আমরা রেন্ডমলি আরো প্রকল্প দেখে বুঝতে পারবো কাজের সাথে বাস্তবতার মিল আছে কিনা।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, জনস্বাস্থ্য প্রকৌশলের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের দ্বারা অনেক মানুষের উপকার হয়েছে। আমরা দুদককে সহযোগিতা করছি এবং বাস্তবায়িত প্রকল্পগুলো দেখাচ্ছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com