1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

reporter ছাতক( সুনামগঞ্জ)প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়ক উন্নয়নে অগ্রাধিকার ঠিক করা এবং বিদ্যমান সড়ক-সংক্রান্ত তথ্য যাচাই-বাছাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছাতক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএস-ভিত্তিক) কার্যক্রমের আওতায় আরসিআইপি ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় কর্মশালাটি আয়োজন করা হয়।

ছাতক উপজেলা প্রকৌশলী আমির হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন। এতে জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সড়কের অগ্রাধিকার নির্ধারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মশালায় আলোচক হিসেবে বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের (বিইটএস) জিআইএস স্পেশালিস্ট আদনান হোসেন গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস প্রযুক্তির ব্যবহার ও এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সংশ্লিষ্টরা জানান, জিআইএস-ভিত্তিক মাস্টারপ্ল্যানের মাধ্যমে উপজেলার গ্রামীণ সড়কগুলোর অবস্থান, সংযোগ, গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে তথ্যভিত্তিক ধারণা তৈরি করা হবে। এসব তথ্য যাচাইয়ের পর গুরুত্বপূর্ণ সড়কগুলো চিহ্নিত করে ভবিষ্যৎ উন্নয়ন ও সংস্কারকাজে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। এতে পরিকল্পিতভাবে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হবে।
বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পরামর্শক সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি প্রশাসক, স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com