1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ছাতকের বনভূমি পরিদর্শনে এমপি মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লামায় বোনের পালিয়ে বিয়ের ঘটনায় অভিমানে ভাইয়ের আত্মহত্যা ইয়াংছায় ইসমাইল মেম্বারের পরিবারের উদ্যোগে ২৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ #আদর্শ লিপি মোঃ আতিকুর রহমান মিরন ময়মনসিংহে নিষিদ্ধ পিরানহা ও জেলি দেওয়া চিংড়ি মাছ বিক্রির অপরাধে জরিমানা গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত: রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও NBER-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর। পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; রুমমেট নিখোঁজ গাইবান্ধায় আলোচিত হরিদাসের এক বছরের কারাদণ্ড ১ লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দলীয়করণ নয়, পবা-মোহনপুরকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার এমপি মিলনের ফকিরহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভা হোসেনপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছাতকের বনভূমি পরিদর্শনে এমপি মিলন, অবৈধ বালু উত্তোলন বন্ধের নির্দেশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বনজ সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি ছাতক উপজেলার বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল ও বাগান এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন, সুনামগঞ্জ বন বিভাগের রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন, ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) ঝলক মোহন, ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন, বন বিভাগের বিট অফিসার কে বি এম ফেরদৌস, ইসলামপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট অফিসার এসআই মোহাম্মদ রুমেন এবং ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনকালে সংসদ সদস্য সংরক্ষিত বনভূমির বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বনাঞ্চলের বর্তমান অবস্থা, বৃক্ষরোপণ কার্যক্রম, বাগানের রক্ষণাবেক্ষণ, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি বনভূমিতে অবৈধ অনুপ্রবেশ, দখল এবং বনজ সম্পদ ধ্বংসের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

এ সময় তিনি সংরক্ষিত বনভূমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণরূপে বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বনভূমির সীমানা সুস্পষ্টভাবে চিহ্নিত করতে বাঁশের বেড়া নির্মাণ, ঝুঁকিপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার এবং বন বিভাগ, নৌ পুলিশ, থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, বনভূমি রক্ষায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অবৈধ বালু উত্তোলন, বনভূমি দখল ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শনকালে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সংরক্ষিত বনভূমি রক্ষা করা সরকারের অগ্রাধিকার। কোনোভাবেই বনভূমি ধ্বংস বা অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে বনজ সম্পদ ও পরিবেশ সুরক্ষিত থাকে।”

পরিদর্শন শেষে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সংসদ সদস্যের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। বন বিভাগের সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি বন বিভাগ, থানা পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিবেশবিরোধী সব ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সংরক্ষিত বনভূমি রক্ষায় সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বনভূমি থেকে অবৈধ বালু উত্তোলন, দখল ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে সংরক্ষিত বনভূমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশ সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com