1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চারবেলা খেয়েও ছিপছিপে সেক্সী ফিগারের অধিকারী দিশা পাটানি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

চারবেলা খেয়েও ছিপছিপে সেক্সী ফিগারের অধিকারী দিশা পাটানি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৩, ৪:৩৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

ধারালো ফিগারের ছিপছিপে, তন্বী কোনো বলিউডি নায়িকার কথা উঠলে যার নাম প্রথম চার – পাঁচ জনের মধ্যে আসে, তিনি দিশা পাটানি। গেলো দুই দিন আগে অর্থাৎ ১৩ জুন, সোমবার এই সেক্সী ইমেজের নায়িকা পা দিলেন ৩১ বছরে। বলিউডের ফিটনেস ফ্রিক হিসাবে নামডাক রয়েছে দিশার। নিয়ম করে শরীরচর্চা করেন তিনি। পাশাপাশি, ডায়েটের দিকেও কড়া নজর দেন। হাতে শুটিংয়ের কাজ না থাকলেও সারা বছরই ফিট থাকতে পছন্দ করেন তিনি। ব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে কোনো আপোস করেন না। যতই কাজ থাক, তার প্রাত্যহিক নিয়মের হেরফের হয় না।

দিশা সময় বের করে রোজ জিমে যান। ঘণ্টা দুয়েক সেখানে কাটান তিনি। তার ছিপছিপে সেক্সী চেহারার নেপথ্যে জিমে গিয়ে কঠোর পরিশ্রম রয়েছে। তিনি খাওয়াদাওয়া করেন নিয়ম করে। দিনে চার বার খান তিনি। কী কী থাকে দিশার পাতে ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে দিশা জানিয়েছেন, তিনি সকাল শুরু করেন হলুদ খেয়ে। তবে কাঁচা হলুদ নয়। ঈষদুষ্ণ জলে হলুদ মিশিয়ে খান তিনি। তারপর দিশার সকালের জলখাবারে থাকে ডিম, পাউরুটি এবং গোলমরিচ আর মাখন দিয়ে নাড়াচাড়া করা কিছু মরসুমি সব্জি।

জানা গেছে, শুটিং থাকলেও বাড়ির খাবার সঙ্গে নিয়ে যান তিনি। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবারে সমৃদ্ধ খাবার দুপুরে খান দিশা। শুধু সকাল, দুপুর আর রাত্রি নয়, দিশা সন্ধ্যার জলখাবারকেও সমান গুরুত্ব দেন। যত কাজই থাক, ঘড়িতে ৬টা বাজলেই সন্ধ্যার খাবার খেয়ে নেন তিনি। মাখানা, পপকর্ন, শুকনো খোলায় ভাজা বাদাম – এমন কিছু স্বাস্থ্যকর খাবারই নিয়মিত খান দিশা। রাতে বেশি ভারী খাবার খাওয়া একেবারেই পছন্দ নয় তার। তাই দুপুরে যা খান, তাই কম পরিমাণে রাতে খেয়ে নেন।

একটি সাক্ষাৎকারে দিশা জানিয়েছিলেন, রবিবার হল তার চিট ডে। পছন্দের সব খাবার ওই দিন মন ভরে খান তিনি। তবে এই জন্যে পরের দিন তিনি এক ঘণ্টা বেশি কাটান জিমে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com