1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চাঁদপুরের বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রশিক্ষণ সনদ লায়ন মোঃ গনি মিয়া বাবুল-কে প্রদান করেন দৈনিক ঘোষণ’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা অবৈধভাবে সাদা-পাথর উত্তোলন মওজুদ ও পরিবহনের বিরুদ্ধে অভিযান তারাটি ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জে কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত সময়ে সিএইচসিপি না থাকার অভিযোগ প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ পুলিশের সাঁড়াশি অভিযানে রাজৈরে ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার মুক্তাগাছায় ইয়াবাসহ বাসের হেলপার আটক সেবায় মানুষের আস্থা অর্জন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার ব্যানার ছাড়া রুহিয়া উপজেলার প্রথম আইনশৃঙ্খলা সভা, সাংবাদিকদের প্রবেশে বাধা চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী

চাঁদপুরের বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সভা

reporter মনির হোসেন, চাঁদপুর
calendar প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ

চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী র‍্যালিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে আয়োজিত সচেতনতামূলক সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাদকাসক্তি প্রতিরোধ, মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com