1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঘুমাই কি করে বলো!? - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জে মানবিক কর্মকাণ্ডে ভোলাকোটে দৃষ্টান্ত স্থাপন করছেন মাঈনউদ্দিন মোল্লা ভুট্টু ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আসামিকে আদালতে প্রেরণের আবেদন তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে বাউফলে মোবাইল কোর্টে ৩ জনকে জরিমানা ৫২ বছরেও স্থায়ী ঠিকানা হয়নি চনপাড়া অস্থায়ী পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে ১০ থেকে ১৫ জন আহত বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি, আনন্দে এলাকাবাসী ঠাকুরগাঁও চান্দের হাট ও চান্দুরিয়া ৪২ বিজিবি কর্তৃক মাদকসহ আসামি আটক দুয়ারীপাড়ায় ওয়াকফ প্লট মালিকদের বিক্ষোভ-মানববন্ধন যৌতুক লোভী সৈনিক স্বামীর পরকীয়ার জেরে পরিকল্পিত হত্যার বিচার সুষ্ঠু তদন্ত ও ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘুমাই কি করে বলো!?

reporter মোহাম্মদ দ্বীন ইসলাম
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

ঘুমাই কি করে বলো?
আমি যে এক অসহায় পিতা,
সন্তানের ভবিষ্যৎ চিন্তায়
রাত জেগে কাটে আমার নীরব ব্যথা।

ঘুমাই কি করে বলো?
আমি যে এক অসহায় ভাই,
প্রিয়জনের কষ্ট দেখে
চোখের জলে দিন পারাই।

আমি যে এক অসহায় চাচা, মামা,
খালু, ফুফা, দাদা ও নানা,
আপনজনের দুঃখের ভারে
হৃদয় আমার বড়ই ক্লান্ত জানা।

ঘুমাই কি করে বলো?
আমি যে এক অসহায় নাগরিক,
নিরাপত্তাহীন জীবনের পথে
আজও খুঁজি শান্তির আলোক।

বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির সংকটে
কত মানুষ আজ কাঁদে,
দেশের দুর্দিনের কথা ভেবে
ঘুম আসে না দু’চোখের পাতে।

ঘুমাই কি করে বলো?
যখন মবের ভয়ে শঙ্কিত সমাজ,
যখন আইনের শাসন প্রশ্নবিদ্ধ,
যখন ন্যায়ের পথ হয় লাজ।

বিচার যদি প্রহসন হয়ে যায়,
মানুষ যদি হারায় অধিকার,
তবে বিবেকবান হৃদয় কি করে
খুঁজে পাবে ঘুমের অন্ধকার?

ঘুমাই কি করে বলো?
এই সংকটের অবসানে চাই ঐক্য,
হিংসা নয়, বিভেদ নয়—
চাই মানবতা, শান্তি ও সত্যের শক্তি।

এসো সবাই হাতে হাত রাখি,
গড়ি নিরাপদ আগামীকাল,
দেশ ও মানুষের কল্যাণে জাগুক
ঐক্যের নতুন সকাল।
কবি মোহাম্মদ দ্বীন ইসলাম

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com