1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার

reporter  মোঃ আবু হানিফ,কুমিল্লা প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ

কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে চার দিনের অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার; একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত বলে পুলিশের দাবি। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চার দিনের বিশেষ অভিযানে চোর, ডাকাত ও ছিনতাইয়ের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা এবং আদালতের ওয়ারেন্ট রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি গৌরীপুর পশ্চিম বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ছিনতাইয়ের ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার মালামাল ও ৬০ হাজার টাকা নগদ লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৪ ধারায় রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, মামলার তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, “মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com