1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

reporter মোঃ রবিউল হোসেন খান,
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ

বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, ঋনের চেক বিতরন, চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ৬ জুলাই খুলনায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। ” দিবসের এবারের প্রতিপাদ্য ” উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ “। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আবহমান গ্রাম- বাংলার পল্লী জনমানবের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমানে দেশের শতকরা ৬৮ ভাগ জনসংখ্যা পল্লীতে বসবাস করেন৷ উন্নয়ন মানে শুধু টাকা পয়সার উন্নয়ন নয়,সমাজের সবাইকে নিয়ে সুসাস্থ্যের সাথে সামনের দিকে এগিয়ে নেওয়া হলো উন্নয়ন। পল্লী উন্নয়নের জন্য বিআরডিবির সাথে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। সরকার বৃক্ষ রোপনের জন্য উদ্যোগ নিয়েছে যা পরোক্ষভাবে পল্লী উন্নয়নের সাথে সংযুক্ত। চেক গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এই অর্থ দিয়ে ছোট পরিসরে খামার বা ব্যবসা করে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে পারেন। তাহলেই নিজেদের উন্নয়নের পাশাপাশি পল্লী উন্নয়নে অবদান রাখতে পারবেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) খুলনার পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিতান কুমার মন্ডল, স্বাগত বক্তব্যে রাখেন, বিআরডিবির উপপ্রকল্প পরিচালক মোঃ আবু বিল্লাহ হোসেন।অনুষ্ঠানে সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মোঃ হুমায়ুন কবীর বক্তব্যে রাখেন। খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবির যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার, ঋনের চেক বিতরন ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে তিনজন সুফলভোগীদের মাঝে তিন লাখ ২৫ হাজার টাকার চেক বিতরন করা হয়। দিবসটি উপলক্ষে এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার জনগন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com