কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে চার দিনের অভিযানে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার; একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত বলে পুলিশের দাবি। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের চার দিনের বিশেষ অভিযানে চোর, ডাকাত ও ছিনতাইয়ের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা এবং আদালতের ওয়ারেন্ট রয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সম্প্রতি গৌরীপুর পশ্চিম বাজারের একটি মোবাইল ফোনের দোকানে ছিনতাইয়ের ঘটনায় প্রায় ৩০ হাজার টাকার মালামাল ও ৬০ হাজার টাকা নগদ লুটের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯৪ ধারায় রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, মামলার তদন্ত এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, "মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা