পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রোগীদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় হাসপাতালের রোগীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরও) ডাঃ শাকিলা আফরোজ, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু জাফর এবং সিনিয়র স্টাফ নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুরো এই মানবিক ও কল্যাণকর কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র এই দিনে সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসাধীন রোগীরাও যেন সুস্থতার পাশাপাশি উৎসবের আমেজ অনুভব করতে পারেন, সেজন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।