1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দুদকের মামলায় অভিযুক্তদের পাল্টা তৎপরতার অভিযোগ, রেল ডিজিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার , মূল আসামি গ্রেপ্তার তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ ফুলবাড়ীতে কৃষকের মাঝে বীজ, চারা ও সার বিতরণ চরবগলা জাহাজমারায় মৎস্য অবতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি হেদায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান পূণঃনির্বাচিত তৃণমূলের ছাত্ররাজনীতি থেকে জনপ্রতিনিধি, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কবির আহমদ! জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারকে স্বাগত জানিয়ে পৌর জাসাসের আনন্দ র‍্যালি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ বিজিবি’র অভিযানে ধামইরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার টায়ার পুড়িয়ে তেল, ব্যাটারি গলিয়ে শিসা—আশুলিয়ায় দুই কারখানায় প্রশাসনের তালা

দুদকের মামলায় অভিযুক্তদের পাল্টা তৎপরতার অভিযোগ, রেল ডিজিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ

reporter নিজস্ব প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেনকে ঘিরে একের পর এক অভিযোগ ও সংবাদ প্রচারের নেপথ্যে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এবং বিভিন্ন পদ থেকে অপসারিত সাবেক কর্মকর্তাদের একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। নিজেদের বিরুদ্ধে চলমান দুর্নীতি ও আইনগত প্রক্রিয়া আড়াল করা এবং রেলের বর্তমান প্রশাসনিক নেতৃত্বকে চাপে ফেলতেই পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের।

অনুসন্ধানে জানা গেছে, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন নির্মাণ প্রকল্পের সাবেক প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এবং জিআইবিআর পদ থেকে বরখাস্ত হওয়া মো. রমজান আলী (৫৬) ও তার স্ত্রী দিলরুবা পারভীন ইলোর (৫২) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলা চলমান রয়েছে। মামলাগুলোর নম্বর ৫৭ ও ৫৪/২০২০।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, রমজান আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। এ সংক্রান্ত মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগের কথা উল্লেখ রয়েছে।

অন্যদিকে, রেলের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) আহমেদ মাহবুব চৌধুরীর বিরুদ্ধেও ১২৫টি লাগেজ ভ্যান ক্রয়কে কেন্দ্র করে দুদকের মামলা রয়েছে বলে জানা গেছে। অভিযোগে সরকারি অর্থের বড় ধরনের অপচয় ও আত্মসাত, ক্ষমতার অপব্যবহার এবং ক্রয় প্রক্রিয়ায় অসঙ্গতির বিষয় উঠে এসেছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, এসব মামলার আইনগত প্রক্রিয়া চলমান থাকার মধ্যেই রেলের বর্তমান মহাপরিচালককে লক্ষ্য করে বিভিন্ন মাধ্যমে অভিযোগ ও বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে সাবেক কর্মকর্তা রমজান আলীর বক্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন রেলওয়ের কয়েকজন কর্মকর্তা। তাদের দাবি, প্রতিবেদনে অভিযোগের একপক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হলেও সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে রেলওয়ের বিভিন্ন পর্যায়ে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল বর্তমান প্রশাসনের বিভিন্ন কার্যক্রমকে বিতর্কিত করার চেষ্টা করছে। তাদের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থ, প্রশাসনিক বিরোধ এবং নিজেদের বিরুদ্ধে চলমান আইনগত প্রক্রিয়ার প্রভাব থেকে বেরিয়ে আসতেই কেউ কেউ গণমাধ্যমকে ব্যবহার করে চাপ সৃষ্টির চেষ্টা করতে পারেন।

তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত সাবেক কর্মকর্তাদের বক্তব্য এবং সংশ্লিষ্ট গণমাধ্যমের অবস্থানও পৃথকভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলের চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক গতিশীলতা ব্যাহত করতেই একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। যারা দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি, তাদের কেউ কেউ এসব অপপ্রচারের সঙ্গে যুক্ত থাকতে পারেন বলেও তিনি দাবি করেন।

তিনি বলেন, মিথ্যা সংবাদ বা অপপ্রচার চালিয়ে রেলের চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম থামানো যাবে না। সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে।রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তার তদন্ত ও নিষ্পত্তির জন্য দুদকসহ সংশ্লিষ্ট আইনগত প্রতিষ্ঠান রয়েছে। গণমাধ্যমে একপেশে অভিযোগ প্রচারের পরিবর্তে তথ্য যাচাই, সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ এবং চলমান তদন্ত ও মামলার নথির ভিত্তিতে সংবাদ প্রকাশ করা জরুরি।তাদের দাবি, রেলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যদি কেউ পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে, রেলের ভেতরে চলমান প্রশাসনিক বিরোধ, সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা এবং বর্তমান মহাপরিচালককে ঘিরে ওঠা অভিযোগের প্রকৃত চিত্র নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের ক্ষেত্রে প্রমাণ, নথি ও সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com