1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী - স্ত্রী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে পোল্ট্রি ফিড-ফিস ফিড পণ্যে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতে আট লক্ষ টাকা জরিমানা বর্ষা শুরু হলেও ডিএনডির অভ্যন্তরীণ খাল অপরিষ্কার, পানিবন্দি হওয়ার শঙ্কায় লাখো মানুষ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জলঢাকায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বেহাল গ্রামীণ সড়ক রামগঞ্জে স্বেচ্ছাশ্রমে পানিয়ালা–কামাররোড সড়কের বড় গর্ত সংস্কার ‎নিয়ামতপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  ‎দেওয়ানগঞ্জে ইউএনওর পরিদর্শনে অনিয়ম, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরলে বিরোলিয়া এর মোড়ক উন্মোচন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী – স্ত্রী আটক

খুলনায় মাটিতে পুঁতে রাখা ব্যক্তির মরদেহ উদ্ধার, স্বামী – স্ত্রী আটক

reporter মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

খুলনায় বাড়ির সামনে মাটিতে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ১৩ জুলাই দুপুরে হরিনটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার মুরাদ মোল্লার বাড়ির সামনের উঠান থেকে পুঁতে রাখা মরদেহটি মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মুরাদ মোল্লা ও ফাল্গুনী খাতুন দম্পতিকে আটক করেছে। মুরাদ মোল্লা নগরীর রায়েরমহল এলাকার মুনসুরের ছেলে। তিন মাস আগে নিখোঁজ মারুফ নামে এক ব্যক্তির মরদেহ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত মারুফ মোল্লা পেশায় ইজিবাইক চালক ছিলেন এবং মৃত্যুের পর ইজিবাইকটি খুলে ভাগ ভাগ করে বিক্রি করে মুরাদ দম্পত্তি। এলাকাবাসীর দাবি, নিহত মারুফ ফাল্গুনীর প্রথম স্বামী। হরিনটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন বলেন, এই দম্পত্তির মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। ঝড়গার মাঝে তারা এই হত্যা নিয়ে একে অপরকে দোষারোপ করে। ফলে বিষয়টি জানাজানি হয়। আজ সকালে মুরাদের স্ত্রী ফাল্গুনীকে মারধর করলে, তিনি স্বামীর বিরুদ্ধে থানা পুলিশকে অবগত করেন এবং মারুফ হত্যা নিয়ে পুলিশকে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঔই দম্পত্তিকে আটক করে। এরপর তাদের দেখানো বসতবাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, লাশটি তিন মাস আগে গুম হওয়া মারুফের। বিষয়টি তদন্ত চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com