1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খালের পানিতে ডুবে বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফতুল্লায় গাড়ির এসি চোর চঞ্চল-জিহাদ আটক, ছাড়াতে থানায় এনসিপি নেতার তদ্বির বীর মুক্তিযোদ্ধা এ্যাড. হাবিবুর রহমান শওকত’র ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি হামলা: গ্রেপ্তার ২ গাজীপুরে সাংবাদিকদের নিয়ে কর্মশালা: রিপোর্টিংয়ে পেশাদারিত্ব-নৈতিকতা বজায় রাখার তাগিদ দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে: এমপি এমএ মালিক নরসিংদীর হাজিপুরে জামে মসজিদের ১০ শতাংশ জমি আত্মসাতের অভিযোগ, দলিল ঘিরে চাঞ্চল্য ‎পরিদর্শনের ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা শাকিলের উদ্যোগে সমস্যার সমাধান শুরু দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক ছোঁয়া দোছড়ির কৃষিপণ্যে ‘দ্বৈত ট্যাক্স’ আদায়ের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন কৃষকরা, হস্তক্ষেপ চায় এলাকাবাসী

খালের পানিতে ডুবে বোয়ালখালীতে এক বৃদ্ধের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ মে, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে খালের পানিতে ডুবে মো. মনসুর আলম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত বৃদ্ধ মনসুর আলম উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উজির আলী চৌধুরী বাড়ি মৃত লেদু মিয়ার ছেলে।

সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ছন্দারিয়ার খালের পোপাদিয়া বাদুড়তলা এলাকায় স্থানীয়রা মনসুর আলমকে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা.পূজা ভৌমিক মৃত ঘোষণা করেন।

ডা.পূজা ভৌমিক জানান, বিকেল ৪টার দিকে বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, বৃদ্ধ মনসুর আলম খালে ধর্ম জাল দিয়ে মাছ ধরতেন। তিনি খাল থেকে ধর্ম জাল টেনে তোলার সময় পানিতে পড়ে যান। তার ৩ ছেলে ও তার স্ত্রী রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com