1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইতালিতে দোয়া মাহফিল, অশ্রুসিক্ত প্রার্থনা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইতালিতে দোয়া মাহফিল, অশ্রুসিক্ত প্রার্থনা

reporter ইসমাইল হোসেন স্বপন, ইতালি
calendar প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৫, ৫:১৬ অপরাহ্ণ

ইতালিতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২৯ নভেম্বর) ইতালির ভিছেন্সা প্রভিন্স বিএনপি ও যুব দলের উদ্যোগে আলতে মন্তেকীও বাংলাদেশী মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও শুক্রবার (২৮ নভেম্বর) ইতালির প্রতিটি প্রভিন্সে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মসজিদে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

ভিছেন্সা বিএনপি’র সদ্য সাদেব সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ কাদের, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার মুসল্লিদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অসুস্থতার কথা বর্ণনা করে সকল মুসল্লিদের নিকট দোয়া চান।

মসজিদের ইমাম মুসল্লিদের নিয়ে হাত তুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় নেতৃত্ব জীবনে নানান সফল দিনগুলো এবং ইসলামের জন্য তার সৎকর্মগুলো বর্ণনা করেন এবং মহান আল্লাহর নিকট ফরিয়াদ করেন যেন মহান আল্লাহ পাক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে পুনরায় দেশবাসীর সেবা করার তৌফিক দান করেন।

এ সময় ভিছেন্সা বিএনপি’র সদ্য সাদেব সিনিয়র সহ-সভাপতি সিকদার মোহাম্মদ কাদের, সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার সহ ভিছেন্সা বিএনপির সদ্য সাবেক সম্মানিত সদস্য ও যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান খান, সদ্য সাবেক সহ-সভাপতি জাফর আহমেদ, সদ্য সাদেব সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সদ্য সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আফতাব আহমেদ ভূঁইয়া শাকিল, সাবেক ছাত্রনেতা মামুন খান, সাবেক ছাত্রনেতা শিবলী সাদিক, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, যুবদল সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মিহাদ হাসান নয়ন, যুবদল সহসভাপতি সাইফুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি সোহেল সারেঙ্গ, মোহাম্মদ রফিক সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com