খাগড়াছড়ি দীঘানালা উপজেলায় ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে কবাখালী ইউনিয়নের শান্তিপুর চৌরাস্তার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আরিফ হোসেন (৪০),পিতার নাম :মোঃ শহীদ। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে একটি বিশেষ পুলিশী অভিযান পরিচালনা করে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এলাকাবাসীসূত্রে জানা যায়,আরিফ এর আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হয়েছে, কিন্তু কোন না কোনভাবে পুনরায় যামিনে বেরিয়ে আসে।দিঘিনালা থানার ওসি মোঃ ইকবাল বাহার জানান, আসামি আরিফের বিরুদ্ধে ১৩ টি মাদকদ্রব্য সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এই ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে এবং যারা মাদক সেবন করে ও বিক্রি করে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এই ঘটনায় দিঘীনালা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।