ঢাকা মহানগর দক্ষিণের কোতোয়ালি থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এর স্ত্রী বেলী বেগম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালের তার বয়স হয়েছিলো ৩৩ বছর মরহুমার জানাজার নামাজ বাদ জোহর বাগদাসা লেন শাহজাদী বেগম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক এনামুল হক এনাম,ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন,কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক আনোয়ারুল আজিম,
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাজিম, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ন আহবায়ক ইমরান ওয়াহিদ, যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মো, মোস্তাফিজুর রহমান মোস্তাক ৩২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক তাইজুউদ্দিন তাইজু,সদস্য সচিব জোবায়ের আলম, রিচার্ড ভূইয়া,৩৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক আহমেদ হোসেন সোবহান,
সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে আজিমপুরে কবরস্থানে মরহুমা বেলী বেগমকে দাফন করা হয়।এদিকে জুলেল হাওলাদারের স্ত্রীর মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক এনামুল হক এনাম ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন শোক প্রকাশ করেছেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্নার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।