1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
  5. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত:সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুরাদ খান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রূপপুর প্রকল্পের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন: রুশ কূটনীতিকদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র সুন্দরবনের ” নানা ভাই” বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পন, বিপুল অস্ত্র – গোলাবারুদ উদ্ধার সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: নিরাপদ গাজীপুর গড়তে সহযোগিতা কামনা গণসংযোগ মাস উপলক্ষে পটিয়ায় জামায়াতের দাওয়াতি উপকরণ বিতরণ দিনে দুপুরে ডেমরায় সাংবাদিকের বাসার তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট রূপগঞ্জে চাকরির প্রলোভনে ১০ যুবককে আটকে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ নগরকান্দায় সর্বজনীন মন্দিরের জায়গা আত্মসাতের অভিযোগে মানববন্ধন এক ভবনে নানা রোগের রোগী, বেতাগী হাসপাতালে নিরাপদ চিকিৎসা নিয়ে প্রশ্ন জমি বিক্রির টাকা লুটে চলন্ত বাসে খুন: খুনিদের ফাঁসির দাবিতে জামালপুরে উত্তাল মানববন্ধন সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত:সভাপতি সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুরাদ খান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ

যশোরের কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মাইকেল মধুসূদন গেট সংলগ্ন প্যারামেডিকেল এ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) মিলনায়তনে ওই স‌ম্মেল‌ন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যশোর জেলার সহ-সভাপতি মুফতি ফুরকান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক গাজী মোঃ শহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক লাভলু হোসেন, দপ্তর সম্পাদক মুরাদ খান, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সহ-অর্থ বিষয়ক সম্পাদক আঃ সালাম, মহিলা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, পৌর শাখার সেক্রেটারি ইনতাজ আলী, মুজাহিদ কমিটির সভাপতি মুফতি আঃ কাদের, সহ-সভাপতি মুফতি আবু মুছা সালিম, সেক্রেটারি ডাঃ আব্দুল হামিদ, জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিল, সাতবাড়িয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল আহাদ, শ্রমিক আন্দোলনের পৌর শাখার সভাপতি মোসলেম উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সহ-সভাপতি আলফাজ হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ্ব ডা: আব্দুল মান্নান। বক্তারা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদেশের বিশাল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সর্ববৃহৎ একটি ইসলামীক রাজনৈতিক দল। এদেশের মাটি-মানুষ ও মানবতার পক্ষের একটি রাজনৈতিক সংগঠন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব চরমোনাই এর বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন। এদেশে মানুষের বাক স্বাধীনতা নেই, ইসলাম ও মানবতা আজ বিপন্ন। তাই এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এবং এদেশের মাটি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের এই নতুন কমিটির নেতৃবন্দকে আরও সাহসীকতার সাথে আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে প্রথম কাতারে থেকে নেতৃত্ব দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে শক্তিশালী করতে হবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।

চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ কেশবপুর উপজেলা শাখার পুরনো কমিটি বিলুপ্ত করে উপস্থিত নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে ২০২৭/২৮ দুই বছর মেয়াদি ২৫ জন বিশিষ্ট কমিটির মধ্যে ৫ জনের নামের তালিকা প্রকাশ করেন। পরবর্তীতে আগামী দুই দিনের মধ্যে ২৫ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন।
সম্মেলনে আবারো মাওলানা সিরাজুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেশবপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি আঃ হালিম, আলহাজ্ব ডাঃ আব্দুল মান্নান, সেক্রেটারি হয়েছেন মোঃ মুরাদ খান ও সহ-সেক্রেটারি কারি আব্দুস সালাম।
পরিশেষে কেশবপুর উপজেলা শাখার নবগঠিত কমিটির ৫ জনকে শপথ বাক্য পাঠ করান যশোর জেলার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেশবপুর উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com